কাপ্তাইপ্রতিনিধিঃ কাপ্তাই থানার ব্যাতিক্রমধর্মী আয়োজন ভাইরাস আক্রান্ত না হওয়ার জন্য সকলের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছে। ইতি মধ্যে দেশের বিভিন্ন জেলায় নভেল করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পাশা,পাশি কাপ্তাই থানাও বিভিন্ন ব্যবস্থা নিয়েছে তার মধ্যে,কাপ্তাই থানা সড়কের পাশে পানির ড্রাম ও সাবান দিয়ে সকলের জন্য হাত ধোয়ার ব্যবস্থা রেখেছে। যাতে করে অনেক মটরমেকানিক,পথচারী,চালক,ও ছোট,ছোট,শিশু , কাজের পাশা,পাশি সাবান দিয়েহাত ধুয়ে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে পাড়ে এবং মরনব্যাধি করোনা সংক্রামণ হতে রক্ষা পেতে পাড়ে।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন প্রতিনিধিকে বলেন,ইতি মধ্যে কাপ্তাই থানার পক্ষ হতে মাইকিং,লিফলেট বিতরণ,বিদেশ ফেরর কাপ্তাইয়ে ১৬জন কোয়ারেন্টনে নিজ বাড়িতে আছে পুলিশ বিভিন্ন ঝুঁকি নিয়ে তাদের দেখাশুনা করাছে। এবং প্রতিজনের বাসার সামনে স্ট্রিকার লাগানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অফিসার ইনচার্জ বলেন,আমরা ্ ইতি মধ্যে সরকারের সকল নির্দেশনা মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশা,পাশি সকলকে সচেতনতার ব্যাপারে সর্বদা সর্তক থাকার পরামর্শ দিয়ে যাচ্ছি। আর সড়কের পাশে সুবিধার জন্য এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকার জন্য নিজ উদ্যোগে সকলেরর জন্য সাবান ও পানির ড্রাম হাত ধোয়ার জন্য ব্যবস্থা করেছি। এতে করে কিছুটা হলেও বর্তমান করোনা সংক্রাণ হতে রক্ষা পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।