কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাই থানা পুলিশের অভিযান চালিয়ে দেশীয় তৈরী চোলাইমদসহ ৩জনকে গ্রেপ্তার করেছে। শনিবার সন্ধান নতুন থানার পাশ্ববর্তী শিলছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ পংকজ দত্ত (৪৩), পিতা মৃত-রনজিত দত্ত, সাং- ইমাম উল্লাহর চর, সারোয়াতলী, বোয়ালখালী, চট্টগ্রাম, বিমল মজুমদার(৪৩), পিতা- শিব হরি মজুমদার, সাং- রাইখালী বাজার, থানা- চন্দ্রঘোনা, রাঙামাটি এবং জুয়েল দাশ(৪১), পিতা- প্রিয়তোষ দাশ, সাং-বিদগ্রাম, পোফাদিয়া, বোয়ালখালী, চট্টগ্রাম’কে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।
এসময় মদ পাচার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুদ(ওসি) জানান গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো.দেলোয়ার, এএসআই রবিউল আলম,আলাউদ্দিন মাদক কারবারিদে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাদের রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।