
কাপ্তাই দুর্নীতি বিরোধী র্যালী
কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)প্রতিনিধি: আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলায় এক র্যালী ও আলোচনা সভা কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্বা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির নেতৃবৃন্দ ও স্কুল শিক্ষার্থীরা র্যালীতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক জয়সীম বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিরি সদস্য ও সাংবাদিক কবির হোসেন, কর্ণফুলী ডিগ্রী কলেজ উপধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দীন, দুর্নীতি বিরোধী কমিটির সহ-সভাপতি অরুন তালুকদার, মোঃ নুরুল আলম(ওসি তদন্ত)সহ প্রমুখ।
বক্তরা বলেন, আমরা সবাই মিলে দুর্নীতিকে না বলি এবং এদের বিরুদ্বে একতাবদ্ব হই।