Monday, August 17

কাপ্তাই নতুন বাজারে মড়া গরুর গোশত বিক্রয় দায়ে ১০ হাজার টাকা জরিমানা

0

কাপ্তাইপ্রতিনিধি :  কাপ্তাই নতুন বাজার কসাই মড়া গরুর ও পচাঁ গোশত বিক্রয়ের দায়ে ১০হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কাপ্তাই নতুন বাজার কসাই আব্দুল মান্নান(৫০)এর ছোট ভাই খোরশেদ রবিবার(১৬মে) সকাল ৮টায় একটি পঁচা-দুগন্ধ মড়া গরু জবাই করে চটগ্রাম পাহাড়তলী হতে কাপ্তাই নতুন বাজার নিয়ে আসে বড় ভাইয়ের নিকট বিক্রয় করার জন্য।বড় ভাই কসাই মন্নান উক্ত গোসত ফ্রিজে রেখে দেয় বিক্রয় করার জন্য। গোশত হতে অতিমাত্রায় দুগন্ধ বাহির হয়ে বাজারের পরিবেশ দূষিত ও মশা-মাছি ছড়ানোর ফলে নতুন বাজার কমিটির সাধারন সম্পাদক একরামুল হক উক্ত কসাই কে এ গোশত এখানে বিক্রয় না করার জন্য বাঁধা দেয়া হলে তিনি বাধা না দিয়ে তা রেখে দেয়। পরর্বতী বাজার কমিটি কাপ্তাই উপজেলা প্রশাসন,থানা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউল হক চৌধুরী উক্ত কসাই আব্দুল মান্নান কে বাসা হতে আটক করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল এর নিকট নেয়া হলে ভোক্তা অধিকার আইন(৫২) ধারা অপরাদের দায়ে উক্ত কসাইকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য এলাকার লোকজন কসাই মান্নান বিরুদ্বে একাধীক অভিযোগ তুলে ধরেন তিনি এ ধরনের মড়া গরু,ছাগল,মহিষ কে ভালো বলে বহুবার বিক্রয় করছে। এবং কুকুরে কামড়ানো,দূর্ঘটনা জনিত মারা যাওয়া এ ধরনের অনেক গরু,ছাগল কে সুস্থ বলে গ্রাহকদের নিকট বিক্রয় করার অভিযোগ করেন। এদিকে কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ও সম্পাদক মোঃ একরামুল হক বলেন, কসাই আব্দুল মন্নান যে কাজটি করেছে তা সম্পূর্ণ অন্যায় আমরা বাজার কমিটি জরুরী বৈঠক করে তার বিরুদ্বে বাজার আইনী ব্যবস্থা নিবে বলে উল্লেখ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.