কাপ্তাই প্রতিনিধিঃ উন্নয়নের শপথ নিয়ে ঐতিহ্যবাহি কাপ্তাই নতুন বাজার বণিক কল্যান সমবায় সমিতি লিঃ এর নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ সোমবার(২মার্চ) সকাল ১০টায় সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত ১২ সদস্য বিশিষ্ঠ নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান বাইতুল ইলা শাহি জামে মসজিদের খতিব মাওলানা শহিদ উল্লা।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগম, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, বাজার কমিটির সাবেক সভাপতি সাগর চক্রবর্ত্তী, কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সভাপতি কাজী শামসুল ইসলাম আজমির, সম্পাদক মহি উদ্দিন পাটোয়ারী বাদল, কাপ্তাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কাপ্তাই ইউনিয়নের সাবেক সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, বাজার নির্বাচন কমিটির সদস্য সচিব মোঃ নুর আলম, স্থানীয় গন্যমান্য ও বাজারের সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ। এসময় নির্বাচিত কমিটির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সহসভাপতি ২জন জয়নাল আবেদীন, মোঃ জাহাঙ্গীর আলম, সম্পাদক মোঃ একরামুল হক, যুগ্ন-সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সাংগঠনিক মোঃ সাদ্দাম হোসেন, অর্থ মোঃ সিরাজুল ইসলাম, ও কার্যকরী সদস্য মোঃ ইয়াছিন, মোঃ লোকমান হোসেন, মোঃ কুতুব উদ্দিন, মোঃ মোকারম ও মোঃ রফিকুল ইসলাম বাজার উন্নয়নের শপথ বাক্যপাঠ করেন। উল্লেখ্য, ২৪ফেব্রুয়ারী নতুন বাজার বণিক কল্যান সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।