কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির লিঃএর আয়োজনে পবিত্র ঈদ-মিলাদুন্নী (সাঃ) মাহফিল উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১অক্টোবর ) রাত ৮টা হতে ১২টা পযন্ত নতুন বাজারে পবিত্র মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে কাপ্তাই নতুন বাজার সমিতির সভাপতি মো.জয়নাল আবেদীন। প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা অধ্যাপক ডঃ বি.এম মফিজুর রহমান আল আজহারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত মাওলানা কাজী মুহাম্মদ জাহেদুল ইসলাম সিনিয়র শিক্ষক আল আমিন মাদরাসা ও হযরত মাওলানা আব্দুল্লা আল মামুন খতীব ও ইমাম বাইতুল ইলা শাহী জামে মসজিদ। এসময় আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ প্রাক্তন চেয়ারম্যান দিলদার হোসেন, বাইতুল ইলাহী শাহী জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম কালাম, বণিক সমিতির সম্পাদক এম করিম ও সাবেক সম্পাদক একরামুল হকসহ সকল সদস্যবৃন্দ। প্রধান অতিথি বলেন দ্বীন ইসলাম সমাজে ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চাইলে কুরআনকে আগে প্রতিষ্ঠা করতে হবে।এবং সকলে মিলে ইসলামের পতাকাতলে আসতে হবে।