কাপ্তাইপ্রতিনিধিঃ কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল শনিবার(২১মার্চ) বিকাল ৩টায় হঠ্যাৎ কাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।
তিনি জানান,মাহামারি করোনা আতঙ্কে কিছু অসাধু ব্যবসায়ী হঠ্যাৎ করে নিত্যপন্যর দাম বৃদ্বির কারনে এ অভিযান পরিচালনা করা হয়। নতুন বাজার এলাকায় বাজার ব্যবসায়ী নিত্যপণ্য পেঁয়াজের দাম রশিদমূল্যর ব্যতিত অতিরিক্ত দাম নেওয়া এবং কোন,কোন দোকানে দ্রব্যমূল্যর রশিদ না রাখার কারনে ভোক্তা অধিকার আইনে এ ধরনের ৫টি দোকান হতে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কাপ্তাই উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ইব্রাহিম খলীল,উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন,অর্থ সম্পাদক নুর হোসেন মামুনসহ বাজার কমিটির লোকাজন উপস্থিত ছিলেন।