Sunday, September 27

কাপ্তাই নির্বাহী অফিসার মহিউদ্দিন এর বিদায় সংবর্ধনা

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই উপজেলা সমন্বিত বিদায় উদযাপন কমিটির আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা সমন্বিত বিদায় উদযাপন কমিটির আহবায়ক আমিনুল রশিদ কাদেরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,

কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরি, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ(ওসি), প্রাক্তন সাবেক উপজেলা চেয়ারম্যার মো. দিলদার হোসেন, কাপ্তাই নৌবাহিনী কলেজ উপধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই প্রেস ক্লাব সদস্য সাংবাদিক নজরুল ইসলাম লাবলু, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীব খিয়াং, ওয়াগ্গা চা বাগান পরিচালক খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাবব হাসান, বড়ইছড়ি কাদেরি উচ্চ প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডাঃ রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহামেদ, হেডম্যান অরুন তালুকদার, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামির আমীর হারুন অর রশিদ, কাপ্তাই রাইফেল ক্লাব সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, সাংস্কৃতিক কর্মী আনিসুর রহমান, এনজিও কর্মী বিজয় মারমা প্রমুখ।

বিদায়ী নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন বলেন কাপ্তাই উপজেলার দায়িত্ব থাকাকালীন সাংবাদিকসহ বিভিন্ন মহলের সহযোগিতা পেয়েছি।যার ফলে আমি রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শুদ্ধতার পুরস্কার পেয়েছি। আমি কাপ্তাই তথা আপনাদের কখন ভুলবো না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.