কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাই শিল্পএলাকা একটি বাসা হতে অজগর সাপ উদ্বার করে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৬সেপ্টেম্বর)সকাল ১০টায় বিএফআইডিসি শিল্পএলাকা হতে কাপ্তাই রেঞ্জের কামিলাছড়ি বনপ্রহরী জয়নাল আবেদীন খবর পেয়ে একটি বাসা হতে ৫ফুট দৈর্ঘ্য একটি অজগর সাপ উদ্বার করে। বনপ্রহরী জয়নান আবেদীন জানান শিল্পএলাকা হতে উদ্বারকৃর্ত অজগরটি কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এসএসএম মহিউদ্দিন চৌধুরীর নির্দেশে বেলা ১১টায় কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।