কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কার্গোতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই পিডিবির কর্মচারী আহত

0

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের(কপাবিকে) কার্গো মাল পারাপার প্রণালীর ট্রলিতে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই কর্মচারী আহত হয়েছেন। আহতরা হলেন উক্ত বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ফোরম্যান মো. ইব্রাহীম খলিল(৫৭) এবং ইলেকট্রিসিয়ান (ডি) আরমান(৩৫)।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ৯ টায় এই ঘটনা ঘটে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের। তিনি আরোও জানান, এই ঘটনায় ফোরম্যান মো. ইব্রাহীম খলিল এর মুখমণ্ডলের চামড়াসহ মাংস পুড়ে যাওয়ায় প্রথমে তাঁকে নতুনবাজার ঔষধের দোকানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বিদ্যুৎ কেন্দ্রের অ্যাম্বুলেন্স যোগে রাতে উপজেলা সদর হাসপাতালে পাঠানে হলে কর্তৃব্যরত চিকিৎসকরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

অপরদিকে ইলেকট্রিসিয়ান – ডি – মো আরমান- এর ডান হাতের চারটি আঙ্গুল পুড়ে যাওয়ায় তিনি স্থানীয় নতুনবাজার ঔষধের দোকানে চিকিৎসা নেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.