কাপ্তাই পুজা উদযাপন পরিষদের সাথে বিজিবি’র মতবিনিময় সভা

0

কাপ্তাই প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ পালন উপলক্ষে কাপ্তাই ৪১বিজিবি সাথে মতবিনিময় সভা করে কাপ্তাই পুজা উদযাপন পরিষদ। বুূধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টা হতে ৫টা পযন্ত ব্যাটালিয়ন কনফারেন্স কক্ষে এই সভা করা হয়। এতে সভাপতিত্ব করে লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, পদাতিক, অধিনায়ক কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিব)।এসময় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখা ও উপজেলার ৮টি পুজা মন্দিরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করা হয়। সভায় কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য ও সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু শারদীয় দূর্গা উৎসব যাতে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য তিনি বিজিবি’র সার্বিক সহযোগিতা কামনা করেন। অধিনায়ক শারদীয় দূর্গা উৎসব যাতে সুষ্ঠু ও সুন্দুরভাবে সম্পন্ন হয় সেজন্য সব ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস প্রদান করেন। এসময় অত্র ব্যাটালিয়ননের উপ-অধিনায়ক, মেডিক্যাল অফিসার, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার ও কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.