Tuesday, August 4

কাপ্তাই পুলিশ ব্যারাকে বন্যহাতির তান্ডব

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাইয়ে বিভিন্ন পাহাড়ী এলাকায় বেড়েছে বন্যহাতির তান্ডব। খাবারের সন্ধানে এসে লোকালয়ে মানুষের ঘরবাড়ি ভাঙচুর করছে। সেইসাথে পাহাড়ী অঞ্চলের বিভিন্ন বাগানের ফসল ক্ষতি করছে। সর্বশেষ রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ৩টি বন্যহাতির বাচ্ছা কাপ্তাই পুলিশ সার্কেল অফিসের ব্যারাকে হামলা করে। এসময় বাসার দরজা ও মালামাল ভাংচুর করে। ব্যারাকের বাসায় এসময় কোন পুলিশ সদস্য না থাকায় বন্যহাতির তান্ডব থেকে প্রাণে রক্ষা পেয়েছে।

কাপ্তাই পুলিশ সার্কেল অফিস সূত্রে জানাযায় বন্যহাতির ৩টি বাচ্ছা হঠাৎ মধ্যরাতে এসে প্রবেশ করে। পরে কাপ্তাই নৌবাহিনীর ঘাঁটিকে খবর দেয়া হলে হাতি তাড়ানোর একটি টিম ঘটনাস্থলে এসে হুইসেল বাজিয়ে হাতিগুলো তাড়ানোর ব্যবস্থা করে। তবে ওইসময় রুমে কোন পুলিশ সদস্য না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে ১৬অক্টোবর বুূধবার কাপ্তাই সীতার ঘাট মন্দিরের ভাংচুর করে।এবং ৩/জনের ফসলের নষ্ট করে।

এবিষয়ে কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার এসএম মহিউদ্দিন চৌধুরী জানান, বন্যহাতির বিচরণক্ষেত্র সমুহে মানুষ বিভিন্ন স্থাপনা করেছে। যার ফলে বন্যহাতির পাল লোকালয়ে চলে আসছে। তবে বন্যহাতি কিংবা বন্য প্রাণীর ওপর আক্রমন করা যাবেনা। বন্য প্রাণীর ওপর আক্রমন করা দন্ডনীয় অপরাধ। তবে বন্যহাতি দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ হলে আবেদনের প্রেক্ষিতে বনবিভাগ থেকে সহযোগীতা করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.