কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই বিউবো প্রজেক্ট এলাকার যুব সমাজের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে গেল ফটিকছড়ি। শনিবার (২৪আগস্ট) বেলা ১১টায় একটি মিনি ট্রাক ভর্তি করে চট্রগ্রাম ফটিকছড়ি ত্রাণ নিয়ে যাওয়া হয়। চিড়া, বিস্কুট, চিনি,মুড়ি,ন্যাপা ট্যাবলেট, ফিটকারী, পানি,মোমবাতি, দিয়াশলাই, সহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হয়।এসময় প্রজেক্ট যুব সমাজের ২০সদস্য বিশিষ্ট একটি ত্রাণ বিতরণ করবে বলে জানান।