কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের খান সাহেবের মাজার সংলগ্ন একটি ঘর থেকে ভিক্ষক এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ আগষ্ট) বেলা ১২ টায় কাপ্তাই থানার পুলিশ সদস্যরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৪০)। তার বাড়ি নোয়াখালী হলেও গত ২বছর যাবত উক্ত স্থানে বসবাস করছে। সে পেশায় বোতল কুড়িয়ে ও ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত বলে এলাকাবাসীর জানান।
স্থানীয় লোকজন আরোও জানান শহিদুল ইসলাম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এবং ওই ঘরে একা বসবাস করত। পাশাপাশি মাজারের দেখাশোনা করত।সে সুবাদে বিনা ভাড়ায় মাজারের পাশে মালিকানাধীন একটি টিনশেড রুমে সে থাকতো। গত রাতে সে ঘুমাতে যাওয়ার পর আজ শুক্রবার বেলা ১১টার পরও দরজা না খোলায় এবং ভিতর থেকে কোন সাড়া শব্দ না পাওয়াতে স্থানীয়রা কাপ্তাই থানা পুলিশকে খবর দেয় । পরে পুলিশ এসে ঘর থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম(ওসি) জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্বার উদ্ধার করি। লোকটি ঘরে একা থাকতো এবং পরিবারের কেউ নেই। এছাড়া শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ভবিষ্যতে যদি ওই ব্যক্তির পরিবার এসে তথ্য জানতে চায়, তাই লাশটি আমরা ময়নাতদন্তের জন্য রাঙামাটি প্রেরণ করেছি।