Monday, August 3

কাপ্তাই সীতার পাহাড় এলাকায় বন্য হাতির তান্ডব ফসলসহ পুরীহিতের ঘর ভাংচুর

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি কাপ্তাই সীতার পাহাড় এলাকায় গভীর রাতে বন্য হাতির তান্ডব করেছে।বাগানের ক্ষতিসহ সীতা মন্দির পুরীহিতের ঘর ভাংচুর করে। বুধবার (১৬অক্টোবর) রাত ২টায় সীতার পাহাড় এলাকায় ৩টি বন্য হাতি এসে বাগানের ব্যাপক ক্ষতি সাধন করে। পাশাপাশি সীতা মন্দিরের পুরীহিতের রান্নাঘর,পানির লাইন ও বাগানের গাছের ব্যাপক ক্ষতি সাধন করেছে। বাগান মালিক ও কৃষক এনামুল হক বাচ্চু, টিটু মারমা ও জামাল উদ্দিন জানান কয়েক দিন যাবৎ বন্য হাতি এসে বাগানে সকল রোপায়িত ফসল নষ্ঠ করে চলে যায়।তেমনি বুূধবার দিবাগত রাত ২টায় তিনটি হাতি এসে বাগানে তান্ডব চালায়।এসময় বাগানের ৩০টি নারিকেল গাছ,বড়ইগাছ ৮০টি,কলা গাছ ৫০টি ও ভিয়েতনামা ১০টি আম গাছের ব্যাপক ক্ষতি সাধন করে। সীতা মন্দির পুরীহিত অধ্যক্ষ জ্যোতিমায়ানন্দ পুরী মহারাজ জানান রাতে হাতি আক্রমণ করে বাগানের গাছ ও রান্নাঘর,পানির পাম্প আক্রমণ করে ব্যাপক প্রতি সাধন করে চলে যায়। বর্তমানে আমরা হাতি আতংকে আছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.