Thursday, November 26

কাপ্তাই সুইডিশ মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

0

কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাই সুইডিশ মাদ্রাসার ২৩তম বার্ষিক সভা মাদরাসার মাঠে শুক্রবার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। দারুল উলুম হাফেজীয়া নূরানী মাদরাসা ও এতিম খানার দিনের শুরুতে শিশুদের সুন্দর হাম,নাত,গজল ও সুন্দর হাতের লেখা প্রদর্শনী করা হয়। এবং বাদ মাগরিব হতে রাত ১২টা পযন্ত বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে ড.মুহাম্মদ কামরুজ্জামান, চীপ ইন্সট্রাক্টর বি.এস.পি.আই কাপ্তাই।

প্রধান অতিথি ছিলেন ড.নুরুল আবছার আহাজারি। বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা গিয়াস উদ্দিন। এসময় অনেক ওলামায়ে কেরামগন বক্তব্য রাখেন। প্রধান অতিথি ড.নুরুল আবছার বলেন,আমরা দ্বীনের পথ থেকে সরে যাওয়ার কারনে সামাজ তথা রাষ্ট্রে মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সকলে আল্লাহ ও রাসূলের পথ অনুসরণ করলে এ বিপদ হতে মুক্তি পাওয়া যাবে। আসুন সকলে মিলে দ্বীনের পথে আসি।এবং কুরআন হাদিস অনুসরণ করি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.