Friday, August 21

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে মুজিবর্ষ উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন

0

মোঃ কবির হোসেন,কাপ্তাই প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২০ উদ্বোধন করা হয়। রোববার(১মার্চ) সকাল ৯টায় ইনস্টিটিউট মাঠে উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় সংগীত ও ১মিনিট নিরবতা পালন শেষে অনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে। অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মাদ আবদুল মতিন হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন,ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহবায়ক অটোমোইল বিভাগীয় প্রধান মোহাম্মাদ সেলিম আফরাদ জোয়ারদার। এসময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, ইনস্টিটিউটের সকল বিভাগীয় প্রধান, ইনস্ট্রাক্টর, ও জুনিয়র ইনস্ট্রক্টর ও শিক্ষার্থীরাগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন,শান্তি শৃঙ্কলা ভাবে খেলতে হবে এটি একটি ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠান থেকে তোমরা একদিন জাতীয় পর্যায়ে খেলতে পাড়বে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.