Sunday, August 23

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ‘মুজিববর্ষ’ ও ৭ই মার্চ উপলক্ষে শিক্ষার্থীদের পুরস্কর বিতরণ

0

সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে মুজিববর্ষে খেলাধুলার বিজযী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করছেন অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার

কাপ্তাই প্রতিনিধিঃ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ২০২০ এর ফাইনাল খেলা পুরস্কার বিতরণ ও ঐতিহাসিক ৭ই মার্চ অত্র ইনস্টি্িটউটের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদারের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার আবদুল আলীর সঞ্চালনায় শনিবার(৭ই মার্চ) বিকাল ৪টায় ইনস্টিটিউট মাঠে সম্পন্ন হয়।

পুরস্কার বিতরণের পূর্বে ৭ই মার্চের ওপর আলোচনা করেন,নন-টেক বিভাগের ইনস্ট্রাক্টর পলাশ কান্তি বড়–য়া,ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহবায়ক অটোমোবাইল বিভাগীয় প্রধান মোহাম্মদ সেলিম আফরাদ জোয়ারদার। প্রধান অতিথি শিক্ষার্থীদের বলেন, দেশ উন্নয়নে বর্তমান সরকার নিরলস কাজ করে চলছে। তোমরা দেশ উন্নয়নের কারিগর একদিন ভালোফলফল, সাংস্কৃতিকও ক্রীড়া অঙ্গনে এ ইনস্টিটিউটকে উজ্জল করে তুলবে আমি আশাবাদ ব্যাক্ত করি । অনুষ্ঠানে সকল বিভাগীয় প্রধান,ইনস্ট্রাক্টর,জুনিয়র ইনস্ট্রক্টর,শিক্ষার্থী ও অফিস কর্মচারীগন উপস্থিত ছিলেন। সপ্তাহ ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থী,শিক্ষক,কর্মচারীদের জন্য ৪৯টি খেলাধুলার ব্যবস্থা রাখা হয়।এবং বিজযীদের সকলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.