Sunday, August 2

কাপ্তাই হতে পাচারকালে দুই মহিলা গ্রেপ্তার

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি কাপ্তাই থানা রেশম বাগান চেকপোস্ট হতে পাচারকালে  ৪১লিটার চোলাই মদসহ দুই মহিলাকে  গ্রেপ্তার করেছে । রবিবার (১৩অক্টোবর) সকালে পাচারকারী সালমা  বেগম প্রকাশ মঞ্জু(৫০),স্বামী ফজল করিম,সাং,জঙ্গল আদিলপুর ,রাঙ্গুনিয়া চট্রগ্রাম ও আয়শা বেগম (৪৫),স্বামী মৃর্ত আবদুল্লা ৫নংওয়ার্ড ১নংসলিমপুর সীতাকুণ্ড, চট্রগ্রাম কে স্যালাইন প্যাকেট চোলাই মদসহ গ্রেপ্তার রাঙ্গামাটি আদালতে সোপর্দ করে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুদ(ওসি) জানান শনিবার সকালে  মদসহ পাচারকালে দুইজন মহিলাকে কাপ্তাই থানার এসআই আল-আমিন, এএসআই হাইসিং মং মারমা,রবিউল ও ফোর্সসহ গ্রেপ্তার করে। আসামিদের মাদকদ্রব্য আইনে মামলা করে রাঙ্গামাটি সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.