কাপ্তাই প্রতিনিধিঃ হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে ইআরটি সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। রবিবার (২৯ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় বনফুলে ইআরটি সদস্যদের নিয়ে সভা করা হয়েছে। রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই সহকারী বন সংরক্ষক মো.মাসুম আলম।প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার স্বরূপ মহুরী,সহকারী বন সংরক্ষক আবু কাউসার, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম।এসময় সকল বিট অফিসার, কর্মকর্তা, কর্মচারী ও ইআরটি সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে সকলকে সচেতন হতে হবে।এবং বন্য প্রাণী দেশের সম্পদ।এদের সুরক্ষা করা আপরা, আপনাদের সকল দায়িত্ব।