কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালিন ৬৯৭ জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

0

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই হ্রদে মৎস্য আহরন বন্ধকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া প্রায় ৬শত ৯৭ জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬আগস্ট) বেলা ১২টায় ৪নং ইউপি কার্যালয়ে জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ (চাল) দেয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত ১৩ হাজার ৯৪০ কেজি চাল কাপ্তাই হ্রদের ৬ শত ৯৭ জন মৎস্যজীবীর মাঝে জনপ্রতি ২০কেজি করে বিতরণ করা হয়। কাপ্তাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রুহুল আমিন জানান কাপ্তাই লেকে বন্ধকালিন সময়ে লেকের ওপর নির্ভরশীল মৎস্যজীবীদের মাঝে এ ভিজিএফ চাল বিতরণ করা হয়। এসময় সরকারি অফিসার ও স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য কাপ্তাই ইউনিয়নে ৬শত ৭৫ জন এবং চিৎমরম ইউনিয়নে ২২জন জেলের মাঝে এই চাল বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.