মিলন খান, খোকসা: কুষ্টিয়ার খোকসা উপজেলায় মঙ্গলবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে আকর্ষিক বেড়াতে এসে কুষ্টিয়া ৪ আসনের সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ নেতাকর্মীদের সান্ত্বনা করে বলেন কারো পকেট কমিটি নয় নেতাকর্মীদের কমিটি হবে আগামী উপজেলা আওয়ামী লীগের কমিটি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়েেনর চেয়ারম্যান বাবুল আকতারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে হাজারো নেতাকর্মীর উদ্দেশ্যে সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী নৌকার সমর্থিত আর নৌকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নৌকা অতএব কারো ব্যক্তিগত পকেট কমিটি দিয়ে কখনো উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন হবে না। যা হবে মাইকিং করে জনতার ভোটের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে ইনশাল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য ও খোকসা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ মুজাহিদুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ খান সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সমর্থক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।