লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার(১লা নভেম্বর) দুপুরে উপজেলার কৈটারী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার কৈটারী এলাকার মুনসুর আলীর ছেলে সাদিকুল ইসলাম(৪০), ঘনোশ্যাম এলাকার মৃত দয়াল চন্দ্রের ছেলে ফুলদাস(৫৫), একই এলাকার মোবারক হোসেনের ছেলে মনোয়ারুল ইসলাম ওরফে মনোয়ার(৩৫), উপজেলার পাগলারপাড় এলাকার মৃত রহমতউল্ল্যাহর ছেলে সিরাজুল ইসলাম(৪৮), হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে হোসাইনুর রহমান(৩৭), একই এলাকার মৃত শুক্কর আলীর ছেলে ইয়াকুব আলী(৩৮)।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালীগঞ্জ উপজেলার কৈটারী এলাকায় ৬ জুয়াড়ি প্রকাশ্যে জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় হাতে নাতে তাদেরকে আটক করে।