Thursday, August 20

কালীগঞ্জে দেড়শতাধিক পরিবারে একদিন আগেই ঈদ উদযাপিত

0

লালমনিরহাট প্রতিনিধিঃ স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদের নামাজ আদায় করলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কয়েকটি গ্রামের শতাধিক পরিবার।

রোববার(২৪মে) সকাল সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল হামিদ । তবে বৃষ্টির কারণে জামাতে মুসুল্লিরর সংখ্যা ছিল না।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সাল থেকে কালীগঞ্জ উপজেলার সুন্দ্রহবী, মুন্সিপাড়া, আমিনগঞ্জ, বালাপাড়া, পাশ্বর্বতি আদিতমারী উপজেলার নামরী গ্রামের গ্রামের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা রোববার পবিত্র ঈদুল ফিতর নামাজ আদায় করেছেন। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা।

এদিকে করোনা ভাইরাসের কারণে ঈদের জামাত মুন্সিপাড়ায় ঈদ গাহ্ মাঠে হলেও সরকারী নির্দেশনা মনে মসজিদে জামাত আদায় করেছেন।

মুন্সীপাড়া জামে মসজিদের ইমাম মাজেদুল বলেন, স্বাস্থ্যবিধি মেনে মসজিদ সকল মুসুল্লিরা জামাত আদায় করেছি। সকাল সাড়ে ৯ টায় পবিত্র ঈদুল আযহা নামাজ শুরু হয়।

কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ
ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। সেই হিসাবে পালন করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.