Saturday, September 12

কালীগঞ্জে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাফিজার রহমান (৪২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজার রহমান ওই এলাকার আজিজার রহমানের ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, সকালে হাফিজার রহমান বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে পানির নিচে হঠাৎ করে তলিয়ে যায়। পরে কয়েক ঘণ্টা পরে তার লাশ পানিতে ভেসে উঠলে এলাকাবাসী দেখে নিহত ওই যুবকের পরিবারের সদস্যদের খবর দিলে তারা পুকুর থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

চলবলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.