লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৬ বোতল ফেনসিডিল ও আদিতমারী উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ।
শক্রবার (৩১আগষ্ট) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার শিয়ালখোওয়া পারঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, আদিতমারী উপজেলার পলাশী এলাকার হাবিবুর রহমানের ছেলে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া (২৮) ও কালীগঞ্জ উপজেলার গোপালরায় এলাকার আজিজার রহমানের ছেলে সুজন মিয়া(২৬)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিয়ালখোওয়া পারঘাট এলাকায় অভিযান চালিয়ে সুমন ও সুজনকে মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।