Tuesday, September 1

কালীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বকুল মিয়া (৪০) নামে এক মাদকবিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা এলাকায় বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় বকুল মিয়া। বকুল মিয়া জেলার আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মাষ্টারের পূত্র বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল কুমার মণ্ডল জানান, গোপন খবরের ভিত্তিতে বড় চালান যাচ্ছিল রংপুরে। এসময় শ্রীখাতা এলাকার ভুট্টুর ইট ভাটায় অভিযান চালায় পুলিশ। বুঝতে পেয়ে বকুলের সহযোগিরা পুলিশের ওপর হামলা চালিয়ে বকুলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বকুল পালাতে ধরলে পুলিশ গুলি ছুড়লে বকুলের দুই পায়ে লাগে। পরে তাকে গ্রেফতার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানা ওসি (তদন্ত ) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.