Sunday, September 13

কালীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

0

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শফিকুল ইসলাম শফু (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।

রোববার (৪ নভেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব তেঁতুলতলা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। গুলিবিদ্ধ শফিকুল ইসলাম শফু উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মাদকের চালান নিয়ে ভারতীয় সীমান্ত অতিক্রম করে কয়েকজন মাদক বিক্রেতা দলগ্রাম ইউনিয়ন অতিক্রম করছে এমন তথ্য পেয়ে রোববার মধ্য রাতে কালভৈরব তেঁতুলতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক বিক্রেতারা পুলিশের ওপর হামলা করলে পুলিশ ২ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এতে শফিকুল ইসলাম শফুর দুই পায়ে গুলি লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেফতার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেনসিডিল ও ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদক বিক্রেতাদের হামলায় আহত হন এএসআই আলমগীর বাদশা ও কনস্টেবল মোশারফ হোসেন। তাদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বিক্রেতা শফিকুল ইসলাম শফুর বিরুদ্ধে ১৯টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.