Monday, July 27

কাল আদালতে যাবেন খালেদা জিয়া

0

আত্মপক্ষ সমর্থনে চতুর্থ দিনের মত বক্তব্য দিতে আগামীকাল বৃহস্পতিবার বিশেষ আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে তিনি তার অসমাপ্ত বক্তব্য দেবেন।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খালেদা জিয়া বিশেষ আদালতে উপস্থিত হবেন। ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে তিনি হাজির হবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.