Monday, November 23

কাল সংসদের দক্ষিণ প্লাজায় ছায়েদুল হকের জানাজা

0

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের জানাজা আগামীকাল রবিবার সকাল সাড়ে ৯টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজার পর মরদেহ তাঁর নর্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর উপজেলায় নেওয়া হবে।

সেখানেই তার দাফন করা হবে বলে জানা গেছে। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. মিজানুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান তিনি। মন্ত্রী ছায়েদুল হক দীর্ঘদিন ধরে জ্বর, ইউরিন ইনফেকশন ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন।

মন্ত্রী ছায়েদুল হক ১৯৭৩, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া ১ (নাসিরনগর) আসন থেকে মোট পাঁচবার এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৪ সালের ১২ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্বভার নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.