Tuesday, August 25

কাশ্মীরে পাঠানো হলো আরো ৮ হাজার সেনা

0

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণার পর কাশ্মীরে আরো মোতায়েন করা হয়েছে ৮ হাজার সেনা। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে সেখানে বাড়তি ৩৫ হাজার সেনা মোতায়েন করা হয়।

আজ সোমবার ভারতের উত্তর প্রদেশ, ওড়িশা, আসাম রাজ্য থেকে থেকে আকাশপথে ৮ হাজার সেনাকে কাশ্মীরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়।
ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা তুলে নেয়ার প্রেক্ষিতে সেখানে পরিস্থিতির চরম অবনতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইতিমধ্যে শ্রীনগর আর জম্মু অঞ্চলে ১৪৪ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সেইসঙ্গে জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে। এছাড়া কংগ্রেস নেতা উসমান মজিদ এবং সিপিএম বিধায়ক এমওয়াই তারিগামিকেও রাতে আটক করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, এক অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গোটা শ্রীনগর শহরকে। শহর ছাড়া গ্রামীণ এলাকাতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জায়গায় জায়গায় পুলিশ চৌকি তৈরি করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.