Wednesday, August 12

কিংবদন্তী অভিনেতা দিলিপ কুমার আর নেই

0

কিংবদন্তী অভিনেতা দিলিপ কুমার আর নেই। তিনি বুধবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যু সময় বয়স হয়েছিল ৯৮ বছর।
দিলিপ কুমারের চিকিৎসার তত্বাবধানকারী মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের পালমোনোলোজিস্ট ডা. জলিল পার্কার গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।খবর বিবিসির।

দিলিপ কুমারের ভেরিফায়েড টুইটার পেইজ থেকে সকাল ৮টার কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ছয় দশকের ক্য্যারিয়ারে তিনি ৬৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার স্ত্রী মুম্বাই চলচ্চিত্রের আরেক অভিনেত্রী সায়রা বানু। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শেষ সময়ে স্ত্রী সায়রা বানু পাশে ছিলেন তাঁর।

দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন দিলীপ। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। গত ৩০ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন আগেই তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে টুইটারে জানিয়েছিলেন সায়রা বানু।

দিলিপ কুমারের আসল নাম ইউসুফ সারোয়ার খান। তার বাবার নাম ছিল মোহাম্মদ সারোয়ার খান, যিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন। কৈশোরে মুম্বাই থেকে পুনে গিয়ে ব্রিটিশ সৈন্যদের জন্য পরিচালিত একটি ক্যান্টিনে কাজ নেন দিলিপ কুমার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.