Monday, September 14

কিং খানের বাদশাহি কেবল রুপালী পর্দাতেই

0

বলিউড বাদশা শাহরুখ খান। তবে শক্রবার মুম্বাই পুলিশ জানিয়ে দিল তার এ বাদশাহি কেবল রুপালী পর্দাতেই। শুক্রবার ৫৩তম জন্মদিন পালন করলেন শাহরুখ।সে উপলক্ষ্যে রেখেছিলেন নাচ গানের আসর জমানো পার্টি। আর সে জন্মদিনের পার্টি বন্ধ করে দিল মুম্বাই পুলিশ।খবর জি নিউজের।

শাহরুখ খান তার এবারের জন্মদিনে প্রতীক্ষিত ছবি ‘জিরো’ এর প্রচারণা চালিয়েছেন। সে উপলক্ষ্যে মুম্বাইয়ের বান্দ্রায় ‘আর্থ ’নামক নাইটক্লাবে একটি পার্টির আয়োজন করেন শাহরুখ।

বিপত্তিটা বাঁধে সেখানেই। প্রশাসনিক নিয়মানুযায়ী শুক্রবার মুম্বাইয়ের কোনো নাইট ক্লাবে অনুষ্ঠিত পার্টি সাধারণত ভোররাত পর্যন্ত চলতে নিষেধাজ্ঞা রয়েছে।

এর আগে পুলিশ রাত একটার পর নাইটক্লাবে অতিথিদের ক্লাব ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়ে যায়।
কিন্তু শাহরুখ ও তার বন্ধুরা রাত তিনটা অবধি নাচ গানে মেতে থাকেন। চলছিল বিকট জোরে গানবাজনা। সে সময় শাহরুখ অভিনীত ‘দিল সে ও ছাইয়াঁ ছাইয়া’ছবির গানের সঙ্গে নাচতে দেখা যায় শাহরুখকে।

ভোররাত পর্যন্ত পার্টি চলছে দেখে আর্থ-এ ঢুকে পড়ে মুম্বাই পুলিশ। নাচ, গানের অনুষ্ঠানটি বন্ধ করে দেয় তারা। কিছুক্ষণের মধ্যেই বন্ধুদের নিয়ে ক্লাবের বাইরে বেরিয়ে আসেন শাহরুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.