Monday, August 24

কিশোরগঞ্জে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

0

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। আজ রবিবার সকাল ৮টার দিকে পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া ইকোনমিক জোনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- হৃদয় (১৬) সদর উপজেলার চৌদ্দশত এলাকার আবু তাহেরের ছেলে ও একই এলাকার রুমন (১৬) চান্দু মিয়ার ছেলে। তারা চৌদ্দশত হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে স্কুলছাত্র দুই বন্ধু কিশোরগঞ্জ থেকে কটিয়াদী যাচ্ছিল। পথে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার কালিয়াচাপড়া ইকোনমিক জোনের কাছে ঢাকাগামী অনন্যা সুপার সার্ভিসের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থ্যায় আরেক ছাত্রকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়।

কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, গুরুতর এক ছাত্রকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.