Wednesday, August 26

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২জন

0

কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে কামলিয়ারচর এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন যাত্রী।
নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার কানাইঘাট এলাকার বাসিন্দা ফয়জুল ইসলাম চৌধুরী। অন্যজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নার্স জিনাত খান।

কটিয়াদী হাইওয়ে পুলিশের পরিদর্শক জহুরুল ইসলাম জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে ভোরে কামালিয়ারচর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন এবং অন্যরা আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে ২০জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

তিনি বলেন, ঘন কুয়াশা ও পিচ্ছিল সড়কের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.