Monday, September 21

কিশোর ফুটবলারদের বাবা-মার কাছে ক্ষমা চেয়ে কোচের চিঠি

0

থাইল্যান্ডের জলমগ্ন গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলারের বাবা-মার কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন তাদের কোচ। হাতে লেখা চিঠিটি শনিবার প্রকাশ করা হয়েছে।

২৫ বছর বয়সী কোচ একাপোল চ্যানথোয়াং ডুবুরিদের মাধ্যমে চিঠিটি গুহার বাইরে পাঠিয়েছেন।

শিশুদের সর্বোচ্চ যত্ন নেয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি চিঠিতে লিখেছেন, এখন শিশুরা সবাই ভালো আছে। ক্রুরা ভালো যত্ন নিচ্ছেন। প্রতিশ্রুতি দিচ্ছি, আমিও তাদের যথাসম্ভব যত্ন নেব। সহায়তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। শিশুদের বাবা-মায়ের কাছেও আমি ক্ষমা চাচ্ছি।

সপ্তাহ দুই আগে থাম লুয়াং গুহায় কিশোর ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচ আটকা পড়লে তাদের উদ্ধার চেষ্টায় একজন ডুবুরিও মারা গেছেন।

গত ২৩ জুন ফুটবল প্রশিক্ষণের পর ২৫ বছর বয়সী কোচের সঙ্গে ১১ থেকে ১৬ বছর বয়সী ওই ১২ কিশোর মিয়ানমার সীমান্তের নিকটবর্তী একটি ফরেস্ট পার্কের থাম লুয়াং গুহাটি দেখতে গিয়েছিল।

একাপোল ছিলেন তাদের সহকারী কোচ। শিশুদের এই দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়ার জন্য সবাই তাকে ধুয়ে দিচ্ছেন। আবার শিশুদের বাঁচিয়ে রাখতে তার আপ্রাণ চেষ্টার জন্য কেউ কেউ তাকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন।

কর্তৃপক্ষ বলছেন, বিশাল থাম লুয়াং গুহার গভীরে কিশোর ফুটবলারদের যত্ন নিচ্ছেন তাদের কোচ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.