কুমিল্লায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

0

কুমিল্লার দাউদকান্দিতে রুহুল উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া আমিন মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

রুহুল আমিন পাশের জায়গীর গ্রামের আয়েত আলী মোল্লার ছেলে। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা জানায়, রুহুল আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রি করতেন। এক দেড় মাস আগে এলাকার লোকজন তাকে ধরে পুলিশে দেয়।

বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাজারুল ইসলাম মানিক জানান, তিনি মাদক সেবন ও বিক্রি করতেন। তবে এবার জেল থেকে ছাড়া পেয়ে আমার সঙ্গে দেখা করে ওয়াদা করেছিলেন আর মাদক সেবন বা বিক্রি করবে না। আর যেখানে মারা হয়েছে, ওই জায়গায়ই তার আস্তানা ছিল।

নিহতের স্ত্রী মরিয়ম বেগম বলেন, বুধবার রাত ৮টার দিকে আমার স্বামী বাসা থেকে বেরিয়ে যায়। এরপর ১১টার দিকে তার মৃত্যুর খবর পাই।আমার স্বামী ভালো হতে চেয়েছিলেন।

দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক জানান, বুধবার রাত ১১টার দিকে সাতপাড়া গ্রামের রাস্তায় একটি মরদেহ দেখতে পায় এলাকার লোকজন। রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।রুহুল আমিন মোল্লা নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ ৭/ ৮টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.