Saturday, August 22

কুমিল্লায় বাসচাপায় ৩ ছাত্রলীগ নেতা নিহত

0

কুমিল্লায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন- কাজল হোসেন, মো. সজল ও শাহিন। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজল হোসেন (২৫) বিজয়পুর ইউপি ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে ও মো. সজল (২৫) একই ইউপি ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক, তিনি উপজেলার লালমতি গ্রামের হুমায়ন কবির মেম্বারের ছেলে এবং শাহিন (২৬) ওই ইউপি ছাত্রলীগের সদস্য, তিনি লালমতি গ্রামের মো. আবদুল লতিফের ছেলে।

সদর দক্ষিণ থানার এসআই খাদেমুল বাহার জানান, রোববার দুপুরে মোটরসাইকেলে উপজেলা পরিষদ থেকে ছাত্রলীগের ওই তিন নেতা নুরজাহার হোটেলে যাচ্ছিল।

এ সময় ঘাতক শ্যামলী পরিবহনের বাসটি নুরজাহান হোটেলে যাত্রা বিরত শেষে দ্রুতগতিতে উল্টো পথে লেনে ওঠার সময় ওই তিন মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। হাইওয়ে পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে বলে জানান এসআই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.