Sunday, September 13

কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২জন নিহত, আহত ২৫

0

কুমিল্লায় শ্যামলী পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার (২৫ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ের পুলিশের ইলিয়টগঞ্জের ইনচার্জ নুরুল ইসলাম জানান, দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া যায়নি, নিহত দুই যাত্রীই পুরুষ।

এদিকে একই সময় রংপুর থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের আরেকটি বাস দাউদকান্দির রায়পুরে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তাক আহমেদ সাংবাদিকদের জানান, আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.