Wednesday, September 9

কুমিল্লায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নগর স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন

0

কাসেম মোজমদার কুমিল্লা থেকে: কুমিল্লা সিটি কর্পোরেশন ২৭নং ওয়ার্ডে ধনাইতরী পোস্ট অফিস সংলগ্ন কমলাপুর এলাকায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নগর স্বাস্থ্য কেন্দ্র শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২০ টি জেলায় ৩৩ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

কুমিল্লায় নগর স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলার আবুল হাসান, মাস্টার নূর আহম্মদ মজুমদার, মাস্টার মোস্তফা মজুমদার, স্বেচ্ছাসেবক লীগের মোশাররফ হোসেন, যুবলীগের আবদুল মান্নান, মো:সাখাওয়াত হোসেন(আওয়ামীলীগ), শ্রমিকলীগের আব্দুর রউফ, ওয়াসিম আহম্মদ, ডা:ইউছুফ, ডা:বিউটি আক্তার, ডা:এনাম সহ শতাধিক লোকের উপস্থিতিতে নগর স্বাস্থ্য কেন্দ্র ছিলো সরগরম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.