Thursday, August 6

কুমিল্লা সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন

0

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মহানন্দা এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আজ রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, দুর্ঘটনায় একজন নারী ও চারজন পুরুষসহ মোট ৫ জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরেই কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দাউদকান্দি ফায়ার সার্ভিস কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে আমরা চারজনের লাশ উদ্ধার করেছি। হাসপাতালে নেওয়ার পরে একজনের মৃত্যু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.