
এ আর ডেইরী ফার্মের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
চট্গ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, আসন্ন কুরবানী উপলক্ষে বাজারে পশুর সংকট নেই। সরকারের নানাবিধ উদ্যোগের সফল বাস্তবায়নের সুফল দেশের জনগন পাচ্ছে। দেশীয় জাতের গরুর ব্যাপক চাহিদার কথা চিন্তা করেই সরকার খামারিদের নানা রকম সুযোগ সুবিধা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।
১০ আগষ্ট বিকেলে বায়েজীদ থানাধীন চন্দ্রনগর বাজারস্থ এ আর ডেইরী ফার্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২১নং জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেম চৌধুরী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রেয়াজুল হক, মিজবাহুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল জব্বার, সমাজসেবী আবু মনছুর চৌধুরী, আবু জাফর চৌধুরী, ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ বাহার উদ্দিন, বায়েজিদ থানা যুবলীগ নেতা সামশুদ্দিন বাদল, বায়েজীদ থানা বাস্তুহারালীগের আহবায়ক আনোয়ার হোসেন, আবু নাসের চৌধুরী, আবু হাসনাত চৌধুরী, প্রতিষ্ঠানের স্বতাধিকারী আবু আবরার চৌধুরী এবং মাওলানা শওকত বিন মুছা।
সভা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদুর রশিদ।