Friday, November 6

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

0

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাতদলের সদস্য। এ ঘটনায় তাদের চার সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
আজ শুক্রবার ভোরে সিটি কলেজের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

আহত পুলিশ সদস্যরা হলেন কুষ্টিয়া মডেল থানার এসআই আসাদ আলী, কনস্টেবল নুরুল আলম, নাজমুল হাসান ও জয়নাল হোসেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে গাছের সঙ্গে দড়ি বেঁধে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে- এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালালে একপর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করা হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুটি পাইপগান, একটি রামদা, একটি ছুরি, একটি চায়নিজ কুড়াল, শুটারগানের একটি গুলি, পাইপগানের দুটি গুলিসহ বেশ কিছু মোটা দড়ি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.