Tuesday, August 25

কুষ্টিয়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

0

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছে ১ জন। অপর একজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার(২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর নওদাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনই ইজিবাইকের যাত্রী ছিলেন।

নিহত একজনের পরিচয় নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি আবুল কালাম। নিহত ওই ব্যক্তির নাম হামিদুল ইসলাম (৫৫)। নিহত হামিদুল মিরপুর ক্যানালপাড়া এলাকার ওহাবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি বাসের সঙ্গে মিরপুর থেকে কুষ্টিয়াগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান দুইজন। গুরুত্বর আহত একজনকে স্থানীয়রা উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনাস্থলে উপস্থিত মিরপুর থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুইটি লাশ উদ্ধার করা হয়েছে। আহত একজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.