Thursday, September 3

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

0

কুষ্টিয়ার মিরপুরে ডাবলু নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার মকছেদ আলী প্রামাণিকের ছেলে জালাল প্রামাণিক, একই এলাকার মৃত খেজের আলী বিশ্বাসের ছেলে আতর আলী, মৃত গোলাম জিলানীর ছেলে জামান হোসেন ওরফে জামিন হুজুর, আনছার আলী মোল্লার ছেলে আসাদুল মোল্লা, কেরামত মালিথার ছেলে রুবেল মালিথা, মৃত রিফাজ উদ্দিন মালিথার ছেলে আসলাম মালিথা ও কেরামত আলীর ছেলে মেহের আলী মালিথা।
এ ছাড়া মামলার আরেক আসামি ইশারত বিশ্বাস মৃত্যুবরণ করায় তার নাম মামলা থেকে বাদ দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৭ জুন মিরপুরে আধিপত্য বিস্তার, পুকুরের লিজ এবং হাটের টোল আদায়সহ বিভিন্ন বিষয়ে শত্রুতার জেরে ডাবলুকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.