Saturday, August 29

কুষ্টিয়া পদ্মা গড়াই বাস গতি নিয়ন্ত্রণ হারিয়ে ১ জনের মৃত্যু ও ২০ জন আহত

0

মিলন খান,খোকসা:- মরণ ফাঁদ হিসেবে খ্যাত কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের রাস্তার দুর্নীতির সাথে ক্রমেই বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনা। কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুটিপাড়া নামক স্থানে পদ্মা গড়াই গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মোসাদ্দেক (৩৬) নামে একজন নিহত হয়, আহত ২০ জন যাত্রী।
কুঠিপাড়া স্থানীয় এলাকাবাসী, হাসপাতাল, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১ টার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা পদ্মা গড়াই গাড়ি (ঢাকা মেট্রো – ব- ১১-৪৮৪৪) যাত্রী বোঝাই করে কুষ্টিয়া থেকে দৌলৎদিয়া ঘাটে যাচ্ছিল। খানা খন্দে ওব্র থেব্র রাস্তায় চলার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুটিপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে খাদে উল্টে পড়ে যায়।
স্থানীয় এলাকাবাসী বাসটির সকল যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করে। বাসের ভিতর আটকে পড়ে হতভাগ্য যাত্রী নৌবাহিনী সদর দপ্তরের অফিস স্টাফ মোসাদ্দেক (৩৬) পিতা, মোকসেদ আলী গ্রাম, কমলাপুর খোকসা, কুষ্টিয়া চাপা পড়ে নিহত হন। বাকিদের উদ্ধার করে খোকসা ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে মেহেরপুর জেলার ভাতশালা গ্রামের মৃত সেকেন্দার আলীর রিয়াজতুউল্লাহ (৩৬) ও ঝিনাইদহ শৈলকুপা উপজেলায় চতুরা গ্রামের আমিন বিশ্বাসের ছেলে মিলন (২৮) গুরুতর আহত রয়েছে। সড়ক দুর্ঘটনার খবর শুনে উপজেলা নির্বাহি অফিসার মাফ্ফারা তাসনীন তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান ও আহতদের সুচিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল কে পরামর্শ প্রদান করেন প্রয়োজনীয় আর্থিক সাহায্য সহযোগিতা করারও তিনি আশ্বাস দেন। এসময় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মেহেদী মাসুদ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা স্থানীয় গণমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.