Sunday, September 13

কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

0

‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটি (টিআইবি) অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসন চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানো হয়। পরে মানববন্ধনে জেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি সংগঠনের লোকজন অংশগ্রহন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনের পর জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ.কে.এম সামিউল হক নান্টু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, রংপুর দুদক’র সহকারি পরিচালক সমর কুমার ঝাঁ, সনাক কুড়িগ্রামের সভাপতি বেগম রওশন আরা চৌধুরী, টিআইবি’র এরিয়া ম্যানেজার সৌমেন দাস, আফতাব উদ্দিন, লাইলি বেগম, উদয় শংকর চক্রবর্তী প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.