Saturday, September 19

কুড়িগ্রামে এ্যাড. রথীশ চন্দ্র ভৌমিক নিখোঁজের প্রতিবাদে আইনজীবীদের মানবন্ধন

0

কুড়িগ্রাম প্রতিনিধি : রংপুর বারের আইনজীবী সদস্য ও রংপুর বিভাগের স্পেশাল জজ আদালতের স্পেশাল পিপি এ্যাড. রথীশ চন্দ্র ভৌমিক ওরফে বাবু সোনা নিখোঁজের প্রতিবাদে কুড়িগ্রামে আইনজীবীদের মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কুড়িগ্রাম আইনজীবী সমিতির উদ্যোগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কে ঘন্টাব্যাপি এই মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. এসএম আব্রাহাম লিংকন পিপি,অতিরিক্ত পিপি আইনুল হক, সাধারণ সম্পাদক এ্যাড. আমজাদ হোসেন,সাবেক সভাপতি এ্যাড.কেএস আলী আহমেদ,সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. এটিএম এনামুল হক চৌধুরী চাঁদ,জেলা যুবলীগের আহবায়ক এ্যাড. রুহুল আমিন দুলাল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু,এ্যাড. মুসা মিয়া (জিপি), এ্যাড. খুরশীদ আলম, এ্যাড. সাহেদুল হক বাচ্চু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সরকারকে দ্রুত নিখোঁজ এ্যাড. রথীশ চন্দ্র ভৌমিক ওরফে বাবু সোনাকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অপহরণকারীদেও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.