কুড়িগ্রাম প্রতিনিধি : করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা তৃণমুল মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে কুড়িগ্রামের উলিপুরে বাদিয়াখালি ত্রান পুনর্বাসন সংস্থার মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে বিনামুল্যে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উলিপুর উপজেলার পশ্চিম বজরা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে ক্যাম্পটির উদ্ভোধন করেন বাদিয়াখালি ত্রান পুনর্বাসন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ উমর ফারুক।
সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল থেকে ক্যাম্পের ৫ জন অভিজ্ঞ চিকিৎসগন বিভিন্ন বয়সের রোগী দেখেন। দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসকরা এলাকার ৫ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ সামগ্রী বিতরন করেন। এসময় রোগীর ব্যবস্থাপত্রের সাথে বিনামুল্যে ওষুধ দেয়া হয়। মেডিক্যাল ক্যাম্পে সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবার পাশাপাশি করোনা বিষয়ক স্বাস্থ্য সচেতনতার নানান পরামর্শ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কান্ট্রি ডিরেক্টর গাজী সালাহ উদ্দিন সরকার মিলন, প্রকল্প পরিচালক ও এডমিন ফিন্যান্স আবুল বাশার স্বাস্থ্য পরিচালক ডাঃ আঃ রাজ্জাক, মানবসম্পদ পরিচালক মাসুদ আহমেদ, মেঘলা খাতুন, জিন্নাত পারভীন জেনারুল ইসলাম লুৎফর রহমান রানা, মজিবুল হক প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মনিটরিং অফিসার রানা আহমেদ।