Friday, November 6

কুড়িগ্রামে কাঁশবন দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১, আহত-১৫

0

আরিফুল ইসলাম সুজন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের হলোখানায় কাঁশবন দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত এবং উভয়পক্ষের ১৫জন আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত ৩জনকে গ্রেফতার করেছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী জানায়, বুধবার দুপুর ১টায় জমির মালিক এনামুল হক ও তার পরিবারের লোকজন সহ শ্রমিকদের নিয়ে জমির কাঁশবন কাটতে গেলে প্রতিপক্ষ একরামুল হক গং আকস্মিকভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় হলোখানা মৌজার ভোলা মন্ডলের পুত্র নুরজামাল মন্ডল (৫৫)। এতে সংঘর্ষে উভয়পক্ষের আহত হয় ১৫জন।

আহতদের মধ্যে ইসলাম মন্ডল (৪০), সাইয়্যেদুল হক (২৫), মিলন (২৬), মাঈদুল মন্ডল (৩০), সিরাজুল হক (৫২), মালেকা বেগম (৫০), রফিকুল ইসলাম মন্ডল (৩৫), শহিদুল মন্ডল (৬০) কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ এস.এম আব্দুস সোবহান ১জন নিহত হওয়ার বিষয়টির নিশ্চিত করে বলেন, দোষীদের মধ্যে ৩জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর একই কাশবন দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের ৫জন আহত হয়েছিল। দীর্ঘদিন যাবত ৬৫ একর জমি নিয়ে এনামুল হক গং এবং একরামুল গংয়ের মধ্যে বিরোধ চলে আসছিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.